Monday, March 30, 2026

মৃত ঘোড়া টেনে নিয়ে যাওয়া অর্থহীন: বাবরি, গোধরা সংক্রান্ত সব মামলা বন্ধ করল সুপ্রিমকোর্ট

Date:

Share post:

২০১৯ সালে বাবরি মসজিদ(Babri Mosque) মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে। অন্যদিকে গোধরা(Godhara) পরবর্তী সাম্প্রদায়িক অশান্তি ঘিরে যা মামলা গুলি হয়েছিল, তার অধিকাংশেরই তদন্ত সম্পূর্ণ করেছে বিশেষ তদন্তকারী দল। ফলে সুপ্রিমকোর্টে(Supreme Court) এই মামলাগুলির আর বিচার করার প্রয়োজন নেই। “একই মামলা বারবার বিচার করার অর্থ মৃত ঘোড়াকে টেনে নিয়ে যাওয়া”, এমনটাই জানিয়ে এই দুই বিষয় সংক্রান্ত সমস্ত মামলা বন্ধ করল দেশের শীর্ষ আদালত।

বাবরি মসজিদ ধ্বংস এবং গোধরা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন দায়ের হয়েছিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলা নিয়ে যা রায় দেওয়া হয়েছিল। তারপরে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। তাই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি ভিত্তিহীন। গোধরা কাণ্ডের পরে গুজরাটের সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত নয়টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে আটটি মামলার তদন্ত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল। সেই কারণেই এই দু’টি ঘটনা সংক্রান্ত মামলা চালিয়ে নিয়ে যাওয়া নিষ্প্রয়োজন। তাই এই সংক্রান্ত সব মামলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

এপ্রসঙ্গে আদালত স্পষ্টভাবে জানায়, “ইতিমধ্যেই মামলাগুলি সম্পর্কে রায় দিয়েছে বৃহত্তর বেঞ্চগুলি। নতুন করে বিচার করার জন্য আর কিছুই বাকি নেই। একই মামলা বারবার বিচার করার অর্থ মৃত ঘোড়াকে টেনে নিয়ে যাওয়া। আবেদনকারীদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। সবমিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মামলাগুলি বন্ধ করে দেওয়াই ভাল।”

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...