Friday, March 20, 2026

২০১১ থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট তলব শিক্ষা পর্ষদের

Date:

Share post:

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই(CBI)। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের পর এই মামলার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ইডি)। তদন্তে নেমে ইডির(ED) তরফে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তার প্রেক্ষিতেই এবার রাজ্যের কাছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট চাইল শিক্ষা পর্ষদ। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সমস্ত নিয়োগের রিপোর্ট তলব করা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে ইডি। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের এখন চাই এবং সেই প্রেক্ষিতেই সেই নথি তারা জমা দিতে বলেছে শিক্ষকদের। ২০১১ সালের পরে নিয়োগপত্র শিক্ষকদের নাম এবং টেট রোল নম্বর নির্দিষ্ট ফরম্যাটে মেল করতে হবে। ১ সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট পাঠাতে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন পর্ষদ সভাপতি রত্না চক্রবর্তী বাগচী।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ উঠেছে পরীক্ষা না দিয়ে এমনকি সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। আর এতে চলেছে টাকার খেলা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। এই ঘটনার তদন্তে নেমে ইডির রিপোর্ট তলবের প্রেক্ষিতে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...