Tuesday, March 31, 2026

ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামিকাল মহামিছিল: সবাইকে আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তাদের এই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক এসমাস আগে পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে মহামিছিল। বুধবার, নবান্ন থেকে এই বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, ”সবাইকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। এ’বছর আমাদের দুর্গাপুজো (Durga Pujo) ১ মাস আগেই শুরু হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রী জানান, বেলা ২ টোয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো থেকে মিছিল বেরিয়ে ৭ টা ওয়ার্ড ঘুরে পৌঁছবে রেড রোডে। মমতা বলেন, যারা হাঁটতে পারবে না, তাঁরা সরাসরি রেড রোডে পৌঁছে যাবেন। সেখানে বসার ব্যবস্থা থাকবে। “সব বণিক সভাকে ডাকছি। দল-মত নির্বিশেষে সবাই আসবেন।“

মুখ্যমন্ত্রীর কথায়, ”আমরা আগামিকাল গর্বের সঙ্গে মিছিল করব, ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে মিছিল করব। সবাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো সম্ভব হয় না, তাই রাগ করবেন না” মুখ্যমন্ত্রী বারবার বলেন, ধর্ম যার-যার। উৎসব সবার। সেই কারণে এবছর হেরিটেজ সম্মান পাওয়ার পরে বিশেষ আড়ম্বরে উৎসব পালনে বার্তা দেন মমতা।

এবার কলকাতায় পুজোর কার্নিভাল হবে ৯ অক্টোবর, লক্ষ্মীপুজোর আগের দিন। প্রথমবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমার বিসর্জনও এ বার তিন দিন ধরে চলবে।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...