Monday, June 1, 2026

‘পুলিশ ডে’-এর আগের দিন নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পয়লা সেপ্টেম্বর ‘পুলিশ ডে’। তার আগের দিন নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, পুলিশের (Police) উপরতলা ও নীচুতলার মধ্যে যাতে কোনও তারতম্য না থাকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত কলকাতা ও রাজ্য পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য।
কী কী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী-

• পুলিশের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে।
• পুলিশ, সিভিক ভলান্টিয়াররা প্রোমোশনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে ৩৫ করা হয়েছে।
• চাকরিকরাকালীন কেউ মারা গেলে তাঁর পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
• কলকাতা পুলিশের ড্রাইভারের বেতন ১১৫০০ থেকে বাড়িয়ে ১৩৫০০টাকা করা হল।
• পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারের বেতন ১৩৫০০ থেকে বাড়িয়ে ১৫ হাজার করে দেওয়া হল।
• চুক্তিভিত্তিক ড্রাইভাররা আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে।
• কনস্টেবল থেকে অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতিতে সুযোগ থাকবে।
• মাউন্ট পুলিশের সহিসদেরও পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।
• কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপিরা ইউনিফর্ম অ্যালাওন্স বা পোশাক ভাতা হিসেবে বছরে ১৫ হাজার টাকা পাবেন।
• পুলিশের SI, ASI এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন। এবার থেকে ইউনিফর্ম ভাতা পাবেন।
• ইন্সপেক্টর পাবেন ১০ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন সাড়ে ৭ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৬ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৫ হাজার টাকা।
• এবছর কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের বাবদ কিছু টাকা দেওয়া হবে। ইন্সপেক্টর পাবেন সাড়ে ৪ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন ৪ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৩ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৩ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী জানান, চাকরিকরাকালীন কেউ মারা তাদের ক্ষেত্রে বয়স বা শারীরিক মাপে ছাড় দেওযা হবে। তাঁরা category মতো চাকরি পাবেন। মমতা বলেন, পুলিশকর্মী দিনরাত পরিশ্রম করেন। সেই কারণে তাঁদের কাজ প্রশংসিত হওয়া উচিত।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...