Saturday, June 27, 2026

হংকং ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই ভারত-পাকিস্তানের !

Date:

Share post:

আর ঘণ্টা খানেক পরেই চলতি এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারত এবং হংকং (Ind Vs Hong Kong) খেলতে নামছে। বুধবার এই ম্যাচের আয়োজন করা হয়েছে। কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে এই টুর্নামেন্টের মূলপর্বের টিকিট পাকা করেছে হংকং। তবে এই দলের সঙ্গে ভারত এবং পাকিস্তানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আসলে এশিয়া কাপের জন্য নির্বাচিত এই দলের অধিকাংশ ক্রিকেটারের সঙ্গেই ভারত এবং পাকিস্তানের নাড়ির টান রয়েছে। যোগ্যতা অর্জনকারী পর্বে এই দলটা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। টানা তিনটে ম্যাচ জিতে তারা এ গ্রুপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা হংকং ক্রিকেট দলকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না। পর্যাপ্ত অনুশীলন করেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
হংকং ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই বিদেশি কেন?
আসলে ভারত এবং পাকিস্তান, এই দুই দেশেই ক্রিকেট খেলা যথেষ্ট জনপ্রিয়। আর সেকারণেই দুই দেশের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাও লক্ষ্য করা যায়। বিগত কয়েক বছর ধরে হংকং, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলোয় ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা এই দেশগুলোর হয়ে খেলার জন্য নাম লেখাতে শুরু করেছেন।

এইসব দেশের হয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট পরিচিতি লাভ করার সুযোগ পাওয়া যেতে পারে। আর একজন ক্রিকেটার হিসেবে গোটা বিশ্বের লিগ ক্রিকেটেও অংশগ্রহণ করার একটা জায়গা তৈরি হয়।

হংকং ক্রিকেট দলের অধিনায়ক নিজাকত আলি এবং দলের ওপেনিং ব্যাটার ইয়াসিম মুর্তাজা দুজনেই জন্মসূত্রে পাকিস্তানের ক্রিকেটার। একদিকে মূর্তাজা যেখানে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা, ঠিক অন্যদিকেই নিজাকত আলি পাকিস্তানের চান্দ শহর থেকে উঠে এসেছেন। হংকং মিডল অর্ডারের অন্যতম মুখ্য ব্যাটার বাবর হায়াত। তিনিও পাকিস্তানের অ্যাটোক শহরের বাসিন্দা।
বুধবার হংকং ক্রিকেট দলের প্রথম একাদশে নিশ্চিতভাবেই সুযোগ পাচ্ছেন কিঞ্চিত শাহ এবং আয়ুষ শুক্ল। এই দুই ক্রিকেটারই জন্মসূত্রে ভারতীয়। আয়ুষ যেখানে বল হাতে ভারতীয় ক্রিকেট দলের উপরে চাপ তৈরি করতে পারেন, ঠিক সেই জায়গায় ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করার জন্য একেবারে প্রস্তুত কিঞ্চিত শাহও। শাহ জন্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা। এছাড়া ধনঞ্জয় রাও এবং অহন ত্রিবেদীও জন্মসূত্রে ভারতীয় ক্রিকেটার।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...