Saturday, June 27, 2026

যে কোনও শর্তে জামিন দিন: ভার্চুয়াল শুনানিতে পার্থর আবেদন

Date:

Share post:

১৪ দিনের জেল হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Partha Chatterjee And Arpita Mukherjee)। তবে বুধবার সশরীরে নয়, নিরাপত্তার খাতিরে ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam Case) গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠকে। এদিন আদালতে শুনানির শুরুতেই জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, ”যে কোনও শর্তে তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনকী প্রয়োজন হলে বাড়িতে পুলিশি প্রহরায় থাকতেও তিনি রাজি।” তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। সব শর্ত মানতে রাজি।’’ পার্থ আরও বলেন, ‘‘আমি অসুস্থ। আমি কোনও প্রভাবশালীও নই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। পুলিশের ২৪ ঘণ্টার নজরদারিতে থাকতে রাজি।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাড়িতে থাকলে তবে সেই চিকিৎসা চলতে পারে।

এরই পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে আদালতকে পার্থ জানিয়েছেন, তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে চান। তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে সবকটি শুনানিতেই আদালতে উপস্থিত ছিলেন পার্থ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের সাম্প্রতিক আবেদনের ভিত্তিতে নিরাপত্তাজনিত কারণে প্রাক্তন মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারক। কিন্তু এই পদ্ধতি যে তাঁর ভাল লাগেনি তা স্পষ্ট করেন তিনি। উল্লেখ্য, ইডি হেফাজতের মেয়াদ শেষের পর ইতিমধ্যেই পার্থ এবং অর্পিতা ২৮ দিন জেলে কাটিয়ে ফেলেছেন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...