Tuesday, April 7, 2026

যোগীর ‘বুলডোজার নীতি’ এবার অসমে, জঙ্গিযোগ সন্দেহে গুড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

Date:

Share post:

উত্তরপ্রদেশের(UttarPradesh) ছায়া এবার এসে পড়ল আর এক ডবল ইঞ্জিনের রাজ্য অসমে(Assam)। জঙ্গিযোগ সন্দেহে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল একটি মাদ্রাসা। এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযোগে দিনকয়েক আগে গ্রেফতার হয়েছে ৫ বাংলাদেশি(Bangladesh)। এরপরই অসমের বোঙ্গাইগাঁও (Bongaigaon) এলাকায় অবস্থিত ওই মাদ্রাসাটি ভেঙে দেওয়া হয়।

মাদ্রাসা ভেঙে ফেলার বিষয়টিকে নিয়ে এসপি স্বপ্ননীল ডেকা বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে খুঁজতে সম্প্রতি ওই মাদ্রাসাতে তল্লাশি অভিযান চালায় গোয়ালপাড়ার পুলিশ এরপর প্রশাসনের নির্দেশমতো ভেঙে ফেলা হয় ওই মাদ্রাসা। ওই পুলিশ আধিকারিক জানান, “জেলা প্রশাসনের বক্তব্য, মাদ্রাসা ভবনটি নির্মাণে ত্রুটি ছিল। ভবনটি মানুষের বসবাসের পক্ষে বিপজ্জনক। তাছাড়া পুর আইন মেনে সেটি তৈরি হয়নি। এইসব কারণেই তা ভাঙা হচ্ছে।” যদিও এই গোটা ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের বুলডোজার নীতির মিল পাচ্ছে রাজনৈতিক মহল। আর সেই গেরুয়া নীতিই ব্যবহার করা হচ্ছে ‘অনুপ্রাণিত’ বাকি ডবল ইঞ্জিনের রাজ্যগুলিতে।

উল্লেখ্য, সম্প্রতি অসম রাজ্যে জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যার জেরে শুরু হয় ব্যাপক ধড়পাকড়। ঘটনায় গ্রেফতার করা হয় ৩৭ জনকে। যার মধ্যে অএনেকেই ছিলেন মাদ্রাসার ইমাম ও শিক্ষক। কিছুদিন আগে জঙ্গি যোগের অভিযোগে রাজ্যের মৈরাবাড়ির মরিগাঁও এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়। তার আগে একই ধরনের অভিযোগে আরও একটি মাদ্রাসা ভাঙে প্রশাসন। সেই তালিকায় এবার যোগ হল আরও একটি মাদ্রাসা।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...