Wednesday, April 8, 2026

গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেস ভুলেই গেল প্রণবের মৃত্যুবার্ষিকী

Date:

Share post:

মাত্র ২ বছরের মধ্যেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় রাজনীতির একদা ‘চাণক্য’ বলে পরিচিত প্রণব মুখোপাধ্যায়কে(Pranab Mukherjee) ভুলে গেল কংগ্রেস(Congress)। বুধবার ছিল প্রণব মুখোপাধ্যায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী(Death Anniversary)। অথচ দিল্লি কিংবা রাজ্য কংগ্রেস কোনও জায়গা থেকেই নূন্যতম শ্রদ্ধা জানানো হল না তাঁকে। শুধু তাই নয়, কেন প্রণবকে স্মরণ করা হল না এবিষয়ে মুখে কুলুপ সকল নেতার।

২০২০ সালের ৩১ আগস্ট প্রয়াত হন দেশের প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে করোনা পরিস্থিতি চলার জেরে তাঁর প্রথম প্রয়াণ দিবসে কোনওরকম অনুষ্ঠান করেনি কংগ্রেস। এবার রীতিমতো ব্রাত্য বরা হল তাঁকে। না কোনও শীর্ষ নেতার তরফে কোনও টুইট, না হল তাঁর ছবিতে মাল্যদান। শুধু দিল্লি নয়, রাজ্যের কংগ্রেস নেতারাও ভুলে গেল তাঁর প্রয়াণ দিবস! বিধান ভবনেও কোনও স্মরণ অনুষ্ঠান হয়নি। শুধু গুটিকয়েক নেতা সোশ্যাল মিডিয়ায় প্রণববাবুকে স্মরণ করে দায় সেরেছেন। আর এই ঘটনায় কংগ্রেসের অন্দরের কোন্দল ও ছন্নছাড়া অবস্থাটা আরও একবার প্রকাশ্যে চলে এল।

একে একে কংগ্রেস ছাড়ছেন বরিষ্ঠ নেতৃত্বরা। যার শেষতম নিদর্শন গুলাম নবি আজাদ। এদিকে, দলের আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে দলের দুই গোষ্ঠী ব‌্যস্ত রয়েছে দ্বন্দ্ব নিয়েই। পাশাপাশি চিকিৎসার জন‌্য বিদেশে রয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে রয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কাও। এই পরিস্থিতিতে গান্ধী পরিবারের পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়ের কথা ভুলে গিয়েছেন কোন্দলে জর্জরিত বাকি শীর্ষ নেতৃত্বরা। বুধবার সকালে প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukheree) সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট করেন। তারপরও অবশ্য হুঁশ ফেরেনি নেতাদের। গোটা ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...