Friday, April 3, 2026

উৎসবের মরশুমে  দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

Date:

Share post:

সামনেই উৎসবের মরশুম। তার আগে অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। তবে তাতে আম জনতার হেঁসেলের খুব একটা লাভ হবে না কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এক ধাক্কায় একেবারে ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। তার জেরে অনেকটাই সস্তা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের মরশুমে কিছুটা সুরাহা হবে ব্যবসায়ীদের সেই সঙ্গে খাবারের দাম একটু কমবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একবারে ৩৬ টাকা কমেছে। তার জেরে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম এখন ২০১২.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৭৬ টাকা। কাজেই অনেকটাই কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর আগে গত ১ জুলাই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮ টাকা কমেছিল রাজধানী দিল্লিতে। তার আগে জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিল ২২১৯ টাকায়। কারণ মে মাসে ৫০ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। মে মাসে ১০২ টাকা দাম বেড়েছিল ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় হোটেল-রেস্তোরাঁর মালিকদের কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু আম জনতার হেঁসেলের কিন্তু কোনও সুরাহা হয়নি। কারণ ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হু হু করে বাড়ছে। ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের যাকে বলে নাভিশ্বাস ওঠার পরিস্থিতি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...