Tuesday, April 7, 2026

Asia Cup 2022 : ম্যাচ জিতে নাগিন ডান্স! ভাইরাল শ্রীলঙ্কার ক্রিকেটার

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) ডু অর ডাই ম্যাচে রুদ্ধশ্বাস জয় শ্রীলঙ্কার (Sri Lanka)আর তার পরেই ভাইরাল ড্রেসিংরুমের দৃশ্য। সুপার ফোরে পৌঁছতে শেষ ওভারে প্রয়োজনীয় আট রান তুলতে হত শ্রীলঙ্কাকে। টানটান উত্তেজনার পর চার বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচ জেতার পরে ক্যামেরায় ধরা পড়ে শ্রীলঙ্কার ড্রেসিংরুমের ছবি। আর তখনই দেখা যায় শ্রীলঙ্কার ক্রিকেটার চামিকা করুণারত্নে (Chamika Karunaratne) নাগিন ডান্স-এর স্টাইলে কোমর দোলালেন চামিকা।

এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। আফগানিস্তানের কাছে আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে বৃহস্পতিবার এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই ছিল টিকে থাকার। সেই ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পৌঁছে গেলেন শানাকারা। অন্য দিকে দুটো ম্যাচ হেরে বাংলাদেশ ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। শেষ তিন ওভারে জেতার জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ৩৪ রান। ক্রিজে তখনও ছিলেন দাসুন শানাকা। মোক্ষম সময়ে মেহেদি হাসানকে গ্যালারিতে ফেলতে গিয়ে আউট হন শানাকা (৪৫)। চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শেষের দিকে টেনশন বাড়তে থাকে। শাকিব আল হাসান রান আউট করেন করুণারত্নেকে (১৬)। শেষ ওভারে জেতার জন্য দ্বীপরাষ্ট্রের দরকার ছিল ৮ রান। সেই রান খুব সহজেই তুলে নেয় শ্রীলঙ্কা। আর এরপরই নাগিন ডান্স করেন চামিকা করুণারত্নে (Chamika Karunaratne)। ক্যামেরায় সেই ছবি ধরা পড়া মাত্রই মুহূর্তে তা ভাইরাল হয়।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...