Monday, June 8, 2026

নির্বাচনে জালিয়াতির অভিযোগ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল নোবেল জয়ী নেত্রীর

Date:

Share post:

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না নোবেল জয়ী নেত্রীর আং সান সুকি-র।তার বিরুদ্ধে এবার নির্বাচনে বড়সড় দুর্নীতির (Election Corruption) অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে ৩ বছরের সশ্রম কারাদন্ড (Jail Cutody) দেওয়া হল আং সান সুকিকে (Aung San Suu Kyi)। মায়ানমারের একটি আদালত শুক্রবার এই রায় দিয়েছে। এর আগে গত অগাস্ট মাসে চারটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নোবেলজয়ী নেত্রী (Nobel Laureate Leader)। সেইসময় তাঁকে ৬ বছরের সাজা শোনানো হয়। তারও আগে এপ্রিল মাসে এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সু কি।

অভিযোগ,২০২০ সালে জালিয়াতি করে মায়ানমারের ক্ষমতা দখল করে সু কি-র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল (National League For Democracy)। মায়ানমার সংসদের (Mayanmar Assembly) নিম্নকক্ষের ৪২৫ আসনের মধ্যে ৩৪৬ আসনে জয় পায় তাঁরা। কিন্তু রোহিঙ্গা ইস্যু (Rohinga) সহ একাধিক বিষয়ে দেশের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় সু কি সরকারের। ধীরে ধীরে বদলে যেতে থাকে দেশের গোটা পরিস্থিতি। গতবছরের মে মাসে প্রথমবার সু কি-কে আদালতে তোলা হয়। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে আইনজীবী মারফত বার্তা দেন তিনি।
২০২১ সালে আচমকাই সেনাবাহিনী মায়ানমার নিজেদের দখলে নেয়। পতন হয় নির্বাচিত সরকারের। আর সেই সময় থেকেই সেনার নির্দেশে বন্দি মায়ানমারের নেত্রী সান সু কি। আর্থিক দুর্নীতি (Financial Corruption), ভোটে কারচুপি (Voting Ragging), ভোটপ্রচারে করোনাবিধি ভাঙা সহ একাধিক অভিযোগ দায়ের করা হয় নোবেল জয়ী নেত্রীর বিরুদ্ধে।

এরপর একাধিকবার উদ্বেগপ্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সু কি কে মুক্তি দেওয়ার দাবি ভারত সহ একাধিক দেশ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। মায়ানমার জুড়ে শুরু হয় সেনার বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ প্রদর্শন। রণক্ষেত্রের চেহারা নেয় মায়ানমার। তবুও মুক্তি মেলেনি সু কি-র।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...