Wednesday, March 18, 2026

তুলে এনে কাপড় খুলে নেব: তৃণমূল সাংসদ সৌগতকে অশ্লীল আক্রমণ দিলীপের

Date:

Share post:

তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) মন্তব্যের জবাব দিতে গিয়ে অশ্লীল ভাষায় বর্ষীয়ান সাংসদকে আক্রমণ শানালেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে এক সভায় সৌগত রায়ের নাম না করে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, “মোটা কালো ধুমসা একটা এমপি আছে খালি বলে জুতা মারবে। কিছুই করতে পারবি না। কালকে লোক তোর কাপড় খুলে দেবে। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতাপেটা করতে পারি।” দিলীপের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কুৎসাকারীদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিলেন সাংসদ সৌগত রায়। তাঁর ‘জুতোপেটা’ মন্তব্যের পাল্টা তোপ দাগতে গিয়ে নাম না করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি? আমরা তুলে নিয়ে এসে এই অশ্বত্থ গাছের তলায় নিয়ে এসে জামাকাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। তৃণমূলের কোনও বাপের বেটার হিম্মত নেই আটকে রাখতে পারে।” এখানেই থামেননি দিলীপ একইসঙ্গে বলেন, “আর এই ভরা বাজারে বলতে এসেছি যেখানে আমার কার্যকর্তাদের উপর অত্যাচার করা হয়েছে। দিলীপ ঘোষ মরে যায়নি। অন্যের পয়সা ঝেড়ে খাই না, লুট করি না। সব লেখা আছে। হাওয়া ঘুরছে।”

উল্লেখ্য, চাঁচাছোলা আক্রমণের জন্য বরাবরই শিরোনামে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি থাকাকালিন তাঁর নানা মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। তবে সাম্প্রতিক সময়ে অতীতের মতো বিতর্ক খুব একটা তৈরি না করলেও, এদিন সৌগতকে তুলোধনা করার পাশাপাশি তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, ‘দিলীপ ঘোষ মরে যায়নি’।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...