Tuesday, April 7, 2026

“বিজেপি কেন্দ্রীয় এজেন্সি চালাচ্ছে!” সুকান্তের মন্তব্যের পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই জিজ্ঞাসাবাদের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে।” তাঁর এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বিজেপির কথায় রাজ্যে ওঠবোস করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি? নাহলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন সুকান্ত? সুকান্তের এই মন্তব্যের পাল্টা তোপ দাগতে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।

সুকান্তের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে এদিন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আগে থেকে বিজেপি নেতারা বলে দিচ্ছে এই হবে সেই হবে এর কাছে ইডি যাবে। এর কোনও আইনি প্রাসঙ্গিকতা নেই। ২০২১ থেকেই হচ্ছে। বিজেপি নেতাদের কথা শুনে বোঝা যাচ্ছে তাঁরা সব জানেন বা তাঁরাই বলে দিচ্ছেন কী করতে হবে। সুকান্ত মজুমদার বা ব্যর্থ বিজেপি সিবিআই, ইডি চালাচ্ছে। এটা ওই এজেন্সির পক্ষে ক্ষতিকারক।” প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে বিজেপি ‘দলদাসে’ পরিণত হয়েছে, তৃণমূলের পাশাপাশি এই অভিযোগে সরব হয়েছে গোটা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্রীয় এজেন্সির পরবর্তী পদক্ষেপ আগাম ঘোষণা করে সেই অভিযোগকেই প্রাধান্য দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা।

উল্লেখ্য, এদিন অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদের মাঝেই সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দেখুন কোনও বোঝাপড়া নেই তা তো আমরা আগেই বলেছি। সেটা প্রমাণিতও হয়েছে। দিদি ঘুরে আসার পর পার্থ জেলে গিয়েছেন। কেষ্টও জেলে গিয়েছেন। জেলে আছেন। বোঝাপড়া থাকলে এই সমস্ত লোকেরা জেলে যেত? আগামি দিনেও আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেও বড় কিছু ঘটতে পারে। আপনারা লক্ষ্য রাখুন।”

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...