Monday, April 6, 2026

অমিত শাহ সবচেয়ে বড় পাপ্পু: অভিষেকের মন্তব্যের টি-শার্ট আনছে তৃণমূল

Date:

Share post:

ইডি(ED) জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে অমিত শাহকে(Amit Shah) ‘দেশের সবচেয়ে বড় পাপ্পু’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। তাঁর সেই মন্তব্যসহ শাহের কার্টুন দেওয়া টিশার্ট বাজারে আনল তৃণমূল। শুক্রবার রাত থেকেই নয়া এই টিশার্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

ভাইরাল হওয়া ওই টিশার্টের দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের একটি কার্টুন। ঠিক তার নীচেই লেখা হয়েছে ‘ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু ‘। শুক্রবার পাপ্পু বলে অমিত শাহকে আক্রমণ করার পর এই টিশার্ট প্রকাশ্যে আনতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা। বিশেষ করে তৃণমূলের তরফে ওই টিশার্টটি প্রকাশ্যে নিয়ে এসেছেন অভিষেকের তুতো ভাই-বোনরা। তাঁরা টিশার্টটি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন নেটমাধ্যমে। সূত্রের খবর, অভিষেকের কালীঘাটের দফতর থেকে ওই টিশার্টটি দলীয় কর্মীদের দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এক মাস পরেই দুর্গাপুজো। সেই সময় এই টিশার্টটি পরে উৎসবের বাজারে রাজনৈতিক প্রচার চালাতে চান তৃণমূল নেতাকর্মীরা।

উল্লেখ্য, দেশের রাজনীতিতে ‘পাপ্পু’ শব্দটিকে কটাক্ষ হিসেবে ব্যবহার প্রথম শুরু করেন বিজেপি নেতারা। তাঁদের আক্রমণের নিশানায় ছিলেন সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী। বিজেপির সেই কটাক্ষই এবার বিজেপিকে ফিরিয়ে দিতে মাঠে নামতে দেখা গেল অভিষেককে। তৃণমূল সূত্রের খবর, একেবারে পরিকল্পনামাফিক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাপ্পু বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...