Monday, June 8, 2026

দুর্গাপুর স্টেশন থেকে উদ্ধার নগদ ৩৬ লক্ষ, জিআরপির জালে মধ্যপ্রদেশের বাসিন্দা

Date:

Share post:

হাওড়ার (Howrah) পর এবার দুর্গাপুর স্টেশন (Durgapur Station) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে মিলছে নগদ ৩৬ লক্ষ টাকা। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় রেল পুলিশের (Rail Police)। ঘটনায় মূলচাঁদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)। শুক্রবার মুম্বই মেলে (Mumbai Mail) হাওড়া যাচ্ছিলেন তিনি কিন্তু মাঝপথে দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন। এরপরই দুর্গাপুরের চার নম্বর প্লাটফর্মে ওই ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা (Abnormal Behavior) দেখে সন্দেহ হয় স্টেশনে কর্মরত আরপিএফ জওয়ানদের। এরপরই মূলচাঁদকে আটক (Detained) করা হয়। ধৃত মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বলে অন্ডাল জিআরপি সূত্রে খবর।

এদিকে জিআরপি মূলচাঁদকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয় জেরা। কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেলে রেল পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরেই রেল পুলিশ মধ্যপ্রদেশের বসিন্দার ব্যাগ তল্লাশি শুরু করে। আর তারপরই তল্লাশির সময় চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৬ লক্ষ টাকা। তবে কী কারণে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তিনি? সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মূলচাঁদ। এরপরেই তাঁকে গ্রেফতার করে জিআরপি। অন্ডাল জিআরপি ওসি (GRP OC) সুজন ঘোষ জানিয়েছে, নগদ ৩৬ লাখ টাকা ওই ব্যক্তির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি হাওড়ার স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৩৮ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই সন্দেহজনক দুই যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...