Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শক্তিশালী বেঙ্গালুরু এফসি-কে প্রায় হারিয়েই দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। অতিরিক্ত সময়ে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল তাদের। ডুরান্ড কাপে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা হল না। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছে মহামেডান।

২) একটি যুগের শেষ হল। অবসর নিলেন সেরিনা উইলিয়ামস। টেনিস খেলার জন্য যাঁর জন্ম হয়েছিল, সেই সেরিনা উইলিয়ামস র‍্যাকেট তুলে রাখলেন। ১৯৯৯ সালে যে ইউএস ওপেন জিতে শুরু হয়েছিল সেরিনার গ্র্যান্ড স্ল্যাম জয়যাত্রা, সেই গ্র্যান্ড স্ল্যামেই শেষ ম্যাচ খেললেন তিনি। ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম (শুধু সিঙ্গলসে)।

 

৩) ভারতীয় ফুটবল সংস্থার নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হলেন কল্যাণ চৌবে। শুক্রবার নির্বাচনে বাইচুং ভুটিয়াকে একপেশে ভোটে ৩৩-১ ব্যবধানে হারিয়েছেন তিনি। দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন কল্যাণ।

৪) সভাপতি হলেও নিজে একা নন, সবাইকে নিয়েই সিদ্ধান্ত নিতে চান। তার মধ্যে থাকবেন বিশিষ্ট ফুটবলাররাও, যাঁদের মতামত গুরুত্ব দিয়ে দেখা হবে। এআইএফএফ-র সভাপতি নির্বাচিত হয়ে জানিয়ে দিলেন কল্যাণ চৌবে। শুক্রবার দিল্লির ফুটবল হাউসে সাংবাদিক বৈঠক করেন।

৫) ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। তাঁর বদলে এশিয়া কাপের দলে নেওয়া হল অক্ষর পটেলকে। প্রথম দুই ম্যাচে খেলেছিলেন জাদেজা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাদেজার ডান হাঁটুতে চোট রয়েছে।

আরও পড়ুন:মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে   “তাঁরা মাতৃ সদন”

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...