Wednesday, June 24, 2026

Uttar Pradesh: সংশোধনাগারেই মিলছে ফাইভ স্টার রেটিং খাবার! উচ্ছ্বসিত বন্দিরা

Date:

Share post:

কারাবাস মানে একসাথে এক ফালি ঘর, চিলতে দিয়ে বাইরের আলো ঢোকা আর গারদের অন্ধকারে একঘেয়ে স্বাদহীন খাবার। কিন্তু ফারুখাবাদের জেলা সংশোধনাগারের (Farukhabad District Correctional Home) পরিবেশটা একটু আলাদা। এখানে থাকা প্রায় ১১০০ বন্দির পোয়া বারো। কারণ জেলের ভেতরেই মিলছে ফাইভ স্টার (Five Star) রেটিং খাবার।রাতারাতি পরিবর্তনে খুশি সবাই।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) ফারুখাবাদের জেলা সংশোধনাগারে যে খাবার পরিবেশন করা হয় তাকে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSI) ৷ সংস্থার দেওয়া সার্টিফিকেটে লেখা রয়েছে ‘‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ফারুখাবাদের জেলা সংশোধনাগারকে ইট রাইট (Eat Right) ক্যাম্পাসের পরিচয় দেওয়া হল ৷” স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এই শংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত সংশোধনাগারের সুপার অখিলেশ কুমার ৷পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের মান, চালের গুণমান, এফএসএসএআই স্বীকৃত দোকান থেকে গম ও দানাশস্য কেনা, কর্মীদের পোশাকের মতো বিষয়গুলির কথা মাথায় রেখে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সংশোধনাগারে নিরামিষ খাবার পরিবেশন করা হয় দেওয়া হয় ৷ মেনুতে থাকে সপ্তাহে দুদিন প্রাতরাশে ছোলা, দু’দিন পাও-রুটি, তিন দিন ডালিয়া ও ছানা ৷ মাসের প্রথম, তৃতীয় ও শেষ রবিবার থাকে পুরী, সব্জি ও হালুয়া ৷ দ্বিতীয় রবিবারে রাঁধা হয় কড়াই চাওল ৷ এমনকি ডালের মধ্যেও প্রতিদিনই ভ্যারাইটি থাকে বলে জেল সূত্রে জানা যায়।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...