Friday, February 6, 2026

ভালোই খেলি: দিলীপের মন্তব্যে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

‘খেলা হবে’- গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) এই স্লোগান অত্যন্ত জনপ্রিয় হয়। বাংলার গণ্ডী ছাড়িয়ে একাধিক রাজ্যে অন্য রাজনৈতিক দলও সেই স্লোগান ব্যবহার করে। এবার সেই ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মন্তব্য বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর দিলীপের মন্তব্যের জবাবে চালিয়ে ব্যাটিং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বললেন, পাশফেলের দোলাচলে রয়েছে বিজেপি।

সকালে শরীরচর্চা করতে বেরিয়ে প্রায়ই সংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর এদিন সরাসরি ব্যাট-বল হাতে মাঠে নামেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমি ভালোই খেলি। তাঁর খেলার জন্যেই গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি সাংসদ ও ৭০-এর বেশি বিধায়ক পেয়েছে দল। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের আসন আরও কমানোর খেলা খেলবেন বলে ইঙ্গিত দেন দিলীপ। এর পাল্টা জবাব দেন কুণাল ঘোষ। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ বিজেপিতে পাশ করেছেন। প্রথম হননি, তবে পাশ মার্ক পেয়েছেন। কিন্তু তারপরে যিনি রাজ্যে বিজেপির দায়িত্ব নিয়েছেন, সেই সুকান্ত মজুমদার-সহ বাকিরা ফেল করেছেন। এটাই দিলীপ বোঝাতে চেয়েছেন যে তিনি পাশ, আর সুকান্তরা ফেল। বাংলায় বিজেপি প্রথম হতে আসেওনি, হতে পারবেও না।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...