Saturday, April 4, 2026

“পিঠে তাল পড়লে দুঃখ করবেন না”, ফের সৌগতর নিশানায় বিরোধীরা

Date:

Share post:

“পার্থর বিরুদ্ধে বলুন, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করেও বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বললে আমাদের ছেলেরা খুব রেগে যায়। আর জানেন তো, রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। তখন ওরা কী করবে আমি বলতে পারবো না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে একথা আমি বলে যাচ্ছি।” ঠিক এই ভাষাতেই একযোগে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলিকে হুঁশিয়ারি তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) । দক্ষিণ দমদম পুরসভার ( South Dumdum Municipality) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন সৌগতবাবু।

এই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ তাঁর স্বভাববিরুদ্ধভাবে হঠাৎ বিরোধীদের নিশানা করে এমনই মন্তব্য করে চলেছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছে। ফের হুঁশিয়ারির সুরে বিরোধীদের আক্রমণ করে শিরোনামে সৌগত রায়।

এর আগেও বিরোধীদের শাসানি দিয়েছিলেন সৌগত রায়। তিনি বলেছিলেন, “তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। সেই দিনের জন্য অপেক্ষা করুন।” সৌগত রায়ের এমন বিতর্কিত মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “উনি এত কথা বলছেন কেন? ওনার গায়েও কলঙ্ক আছে। ওনাকেও টাকা নিতে দেখা গিয়েছে। তাই বলবো, বেশি রেগে যাবেন না। মানুষ এই রাগ নামিয়ে দেবে। যে বয়সে সেটা শোভা পায়, সেই বয়সে সেরকম ব্যবহার করুন।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...