Monday, June 8, 2026

Local Train:  আগামী ১০ দিন বর্ধমান মেন ও কর্ড লাইনে স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবা!

Date:

Share post:

ফের ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service)। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিত্য যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা। থার্ড লাইন সম্প্রসারণের (Third line extension) কাজের জন্য আগামী ১০ দিন হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনে (Main and Chord Section) লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলেই পূর্ব রেল সূত্রে (Eastern Railway) খবর।

পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে। আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। পাশাপাশি বেশকিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হচ্ছে। খালি অফিস টাইমে নিত্য যাত্রীরা ফের ভোগান্তির শিকার হতে চলেছেন। ১৫ ঘণ্টা ধরে কাজ চলবে, ফলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় কার্যত ট্রেন চলাচল স্তব্ধ থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ এক নজরে কোন কোন ট্রেন বাতিল থাকছে তা দেখে নেওয়া যাক:

হাওড়া বর্ধমান মেন লাইনের বাতিল আপ ট্রেনের নম্বর: ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১ ৷

হাওড়া বর্ধমান মেন লাইনের বাতিল ডাউন ট্রেনের নম্বর: ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২, ৩৭৮৫৪।

 

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর হাওড়া বর্ধমান মেন ও কর্ড সেকশনে বেশিরভাগ ট্রেনই বাতিল থাকবে ৷ পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সূচিত বদল আনা হয়েছে বলে রেল সূত্রে খবর। কয়েক মাস আগেই ব্যান্ডেল স্টেশনে সিগন্যালিংয়ের কাজের জন্য ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। এবার ভোগান্তির শিকার হতে চলেছেন অফিস যাত্রীরা।

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...