Monday, June 8, 2026

লেজেন্ড লিগের উদ্বোধনী ম‍্যাচে ব‍্যাট হাতে দেখা যাবে না সৌরভকে: সূত্র

Date:

Share post:

খারাপ খবর কলকাতা বাসীর জন‍্য। সূত্রের খবর ১৬ তারিখ ইডেনে ব‍্যাট হাতে দেখা যাবে না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। জানা যাচ্ছিল, আগামী ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগের উদ্বোধনী ম‍্যাচে ইডেনে এক প্রীতি ম্যাচে খেলতে নামবেন তিনি। শুধু তা-ই নয়, ভারতীয় মহারাজা একাদশের অধিনায়কত্বও করতে নামবেন, এমনটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, সেই ম‍্যাচে নামছেন না মহারাজ।

সূত্রের খবর, বিসিসিআই সভাপতি সেই প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। শোনা যাচ্ছে, আয়োজকদের পক্ষ থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে রাজি করানোর তীব্র চেষ্টা চালানো হচ্ছে।

লেজেন্ডস লিগের এই প্রীতি ম্যাচ নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হচ্ছিল। আর সেই আগ্রহের কেন্দ্রে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট হাতে ফেরা। তা-ও আবার ঘরের মাঠ ক্রিকেটের নন্দনকাননে নামছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব‍্যাট হাতে নামা নিয়ে কপিল দেব পর্যন্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঘরের মাঠে দাদাকে ব্যাট হাতে ফিরতে দেখার অপেক্ষায় রয়েছি।

আরও পড়ুন:টেনিসকে বিদায় সেরিনার, ম‍্যাচ শেষে কেঁদে ফেললেন ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম মালকিন

 

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...