Friday, June 26, 2026

সদ্যোজাতর নাম ‘পকোড়া’! হৈচৈ নেটদুনিয়ায়

Date:

Share post:

চিকেন পকোড়া, ভেজ পকোড়া এরকম নানান পকোড়ার কথা ভারতে বেশ জনপ্রিয়। মুখরোচক এই ধরণের তেলেভাজা আমরা প্রায়শই খেয়েও থাকি। কিন্তু তা বলে পকোড়া কারোর নাম হতে পারে, তা হয়ত কেউ কল্পনা করতে পারে না। কিন্তু এমনটাই হয়েছে। এক ব্রিটিশ দম্পতি ভারতীয় এই তেলেভাজার প্রেমে পড়ে নিজেদের সদ্যোজাতের নাম রেখেছেন ‘পকোড়া’!আর এই নিয়েই নেটপাড়ায় হৈচৈ।

আরও পড়ুন:ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে স্যোশাল মিডিয়ার ছবি বদল মুখ্যমন্ত্রীর

ভারতীয়দের তেলেভাজার প্রেমে পড়ে নিজেদের সন্তানের এইধরণের নামকরণকে নিয়ে নানাজনের নানা মত। সকলের মুখেই একটাই প্রশ্ন এরকমটাও হতে পারে?

আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় ওই ব্রিটিশ দম্পতি প্রায়ই যান। সেখানে যাতায়াত করতে করতেই তাঁদের মাথায় আসে সদ্যোজাতের নাম কোনও খাবারের নামে রাখা হবে। ওই রেস্তরাঁয় দম্পতির প্রিয় খাবারের মধ্যে একটি ছিল পকোড়া। আর এই নামেই অনুপ্রাণিত হন তাঁরা।যেমন ভাবা তেমন কাজ। সদ্যোজাত কন্যাসন্তান হতেই তাঁর নাম রাখেন পকোড়া।

আয়ারল্যান্ডের ওই রেস্তোরাঁ একটি বিলের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছে। সেখানে লেখা রয়েছে, ‘আমার স্ত্রী আমাদের সদ্যোজাত কন্যার নাম রেখেছে পকোড়া। এই রেস্তরাঁয় স্ত্রীর সবচেয়ে প্রিয় পদ পকোড়া।’ সেইসঙ্গে সদ্যোজাত কন্যার ছবি দিয়ে জন্মের তারিখ ও ওজন দেওয়া হয়েছে।

ওই রেস্তরাঁ থেকে পকোড়াকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘এই জগতে তোমাকে স্বাগত পকোড়া। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।’

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...