Wednesday, April 1, 2026

Entertainment: ‘চুপচাপ চার্লি’ র সুরেলা কোলাহলে মজেছে তিলোত্তমা

Date:

Share post:

সুরের (Music) কোনও ভাষা (Language) হয় না। নিজের ছন্দেই সে সবার মাঝে মিশে গিয়ে ম্যাজিক তৈরি করতে পারে।’চুপচাপ চার্লি’ (Chupchap Charlie)যেন ঠিক সেই কাজটাই করে চলেছে। মানবতার স্বার্থে, দিন বদলের স্বপ্ন নিয়ে অভিনেতা নাইজেল আকারা (Nigel Akkara)এক বিশেষ উদ্যোগ নিয়েছেন, বিশেষ ভাবে সক্ষমদের (Specially Challenged)নিয়ে। তৈরি করেছেন এক সুরেলা সফরের ব্লু প্রিন্ট যা জিতে নিয়েছে শহরবাসীর মন।

সিনেমার সঙ্গে টক্কর দিচ্ছে ‘চুপচাপ চার্লি’ র গান , এ যেন এক বড় সাফল্য। কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পান না। চার্লি তো কানে একেবারেই শোনে্ন না, কথাও বলতে পারেন না। তাঁর জন্য আলাদা করে ভয়েসওভার তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে নিজের নাট্যদল কোলাহল-এর কর্মশালায় বিশেষ ভাবে সক্ষম কিশোরদের নিয়ে নাটকের তালিম শুরু করেন নাইজেল। ডিসেম্বর মাসে মঞ্চস্থ হবে নাটক ‘চুপচাপ চার্লি’। একেকটা গান যেন একেক অনুভুতির কথা তুলে ধরছে। ‘ও মা’ গান যখন শুরু হয় তখন সদ্য মৃত মায়ের কথা মনে আসে কারোর। গল্প অনুযায়ী সেই মাকে খানিক আগেও তিনি চিনতে পারেন নি। ‘রাই জাগো’,’শাওন গগনে’ থেকে শুরু করে ‘চুপচাপ চার্লি’-র থিম সং – ল্যাপটপ থেকে মোবাইলের প্লে লিস্ট সর্বত্রই এই গানের জাদু। নাইজেলের ভাবনার কাণ্ডারি প্রাজ্ঞ দত্ত। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন তিনিই। স্বেচ্ছায় এসেছেন ইমন চক্রবর্তী (Imon Chakraborty), তিমির বিশ্বাস (Timir Biswas), শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovan ganguly)মতো গায়করা। বিনা পারিশ্রমিকেই এই সৃষ্টির অঙ্গ হয়েছেন তাঁরা। প্রাজ্ঞ দত্ত আর নাইজেল আকারা দুজনে মিলে মানবতার এক অন্য অনুভুতির কথাকে সুরের মায়ায় বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন ‘চুপচাপ চার্লি’, যা কিনা বিনোদন জগতের চিন্তা- ভাবনাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...