Tuesday, March 17, 2026

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার আরও ১ অভিযুক্ত

Date:

Share post:

পুরুলিয়ার নিহত কাউন্সিলর তপন কান্দু খুনে নয়া মোড়। শনিবার রাতে মূল ভাড়াটে খুনিকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ডের বোকারো এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মূল ভাড়াটে খুনির নাম শেখ জাবির। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার পেংখনারায়ণপুর গ্রামের কাছো গ্রামে। রবিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে।


আরও পড়ুন:তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই 

প্রসঙ্গত গত গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়ে খুন হন তপন কান্দু। তাঁর সঙ্গে ছিলেন চার বন্ধু। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশের সিট চারজনকে গ্রেফতার করে। তারপরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। তপন কান্দু হত্যাকাণ্ডের কিনারায় কেন্দ্রীয় তদন্তকারী দলের স্কেচ এক্সপার্টরা পেনসিল দিয়ে এঁকে ‘ক্রাইম ম্যাপ’ তৈরি করে। এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু সেই দু’জনের মধ্যে একজনকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় ধৃত বোকারোর কলেবর সিংয়ের সঙ্গে চুক্তির ভিত্তিতে শেখ জাবির নিজের সাদা রঙের মোটরবাইকে এক সঙ্গীকে নিয়ে এই অপারেশন করে বলে অভিযোগ। তারপর ঝাড়খণ্ডে গা ঢাকা দেয়। সেখান থেকে একাধিক রাজ্যে ঘুরে বেড়ায়। সম্প্রতি বোকারোয় আসে সে। এরপরই সিবিআইয়ের জালে ধরা পড়ে সে।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...