Friday, June 26, 2026

সুপারস্টার সিঙ্গারে চ্যাম্পিয়ন বঙ্গ তনয়া অরুণিতার দলের মহম্মদ ফইজ, দ্বিতীয় হিমাচলের মণি

Date:

Share post:

সিজনের প্রথম থেকেই জেতার যোগ্য দাবিদার ছিলেন সে। কখনও অরিজিৎ সিং (Arijit Singh), কখনও নেহা কক্কর (Neha Kakkar) বা কখনও সোনু নিগমের (Sonu Nigam) গান গেয়ে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন। গিটার হাতে শান্ত স্বভাবের বছর চোদ্দর ছোট্ট ছেলেটি সুরের জাদুতে মন জয় করে নিয়েছে দেশবাসীর। আর প্রত্যাশামতোই সুপারস্টার সিঙ্গার সিজন-২ (Superstar Singer Season 2) এর বিজেতা হলেন যোধপুর নিবাসী মহম্মদ ফইজ (Mohammad Faiz)। ইন্ডিয়ান আইডল (Indian idol) ১৪-র রানার আপ (Runner Up) অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) গ্রুপের সদস্য ছিলেন তিনি। বিজয়ী ফইজের হাতে ট্রফির পাশাপাশি তুলে দেওয়া হল ১৫ লক্ষ টাকার চেক। এছাড়াও ফাইনালে পৌঁছন বাংলার ছেলে প্রাঞ্জল বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন প্রতিযোগী। তবে সবাইকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা নিজের দখলে রাখলেন নবম শ্রেণীর ছাত্র মহম্মদ ফইজ।

দ্বিতীয় স্থান পেয়েছেন সলমন আলির দলের মণি। প্রথম রানার আপ হওয়ায় মণির হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। সুপারস্টার সিঙ্গার সিজন-২ জেতার পর সংবাদমাধ্যমকে ফইজ জানান, আমার সাফল্যে বাড়ির সবাই খুব খুশি। বিজেতা হিসেবে আমার নাম ঘোষণার পর সবাই আনন্দে কেঁদে ফেলেন। আমার নাম ঘোষণা হওয়ার পর মামা আমাকে কোলে করে স্টেজে নিয়ে আসে। বাবা কাজের জন্য বাইরে থাকে, ফোনে কথা হয়েছে। আমার এটাই ভালো লাগছে যে আমি ওদের গর্বিত করতে পেরেছি।

তবে ফইজের সাফল্যের পিছনে মেন্টর তথা বঙ্গ তনয়া অরুণিতা কাঞ্জিলালের ভূমিকাও যথেষ্ট প্রশংসার দাবিদার। তাঁর টিমের সদস্যের এমন সাফল্যের পর বনগাঁ নিবাসী অরুনিমা জানান, সুপারস্টার সিঙ্গার সিজন-২ আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি সারাজীবন এই সফরকে মনে রাখব। শুধু তাই নয় আমি গর্বিত যে আমি এমন প্রতিভাবান শিল্পীদের গাইড করতে পেরেছি। আমিও তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। ফইজের মাথায় সেরার মুকুট ওঠায় আমি অত্যন্ত খুশি। এটা আমাদের দুজনেরই জয়। আমি সমস্ত প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভাগ্য এবং সমৃদ্ধি কামনা করি।

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...