Wednesday, April 1, 2026

পাকিস্তানের বিরুদ্ধে জাড্ডুর বদলে কে? কী বললেন দ্রাবিড়?

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে ভারতের (India) মুখোমুখি হবে পাকিস্তান (Pakistan)। সেই ম‍্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ক্রিকেট বিশ্বে। কিন্তু সুপার ফোরে নামার আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলকে ভরসা দিয়েছিলেন জাড্ডু। তাই সুপার ফোরে না থাকাটায় কিছুটা হলেও চাপে রয়েছে ভারতীয় দল। জাদেজার বদলে দলে নেওয়া হয়েছে অক্ষর প‍্যাটেলকে। তাহলে রবিবার বাবার আজমদের বিরুদ্ধে জাদেজার বদলে কাকে সুযোগ দেওয়া হবে? ম‍্যাচের আগেই সেই উত্তর দিলেন দলের হেডকোচ রাহল দ্রাবিড়।

রবিবার জাদেজার বদলে কাকে দেখা যেতে পারে? এই নিয়ে দ্রাবিড় বলেন, “অশ্বিনের মতো একজন ক্রিকেটার দলে থাকা সব সময়ই ভাল দিক। ও যেমন চার ওভার বল করতে পারে, তেমনই ব্যাটটাও করতে পারে। টি-২০ ক্রিকেটে অফস্পিনার খুব জরুরি। শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলে ভাল স্পিনার আছে। আমাদের দলের স্পিনারকে প্রয়োজন মতো ব্যবহার করা হবে। ”

এদিকে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার হবে। আর সেই কারণে টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। যদিও দ্রাবিড় এই নিয়ে আশা ছাড়ছেন না। এই নিয়ে তিনি বলেন, “বিশ্বকাপ এখনও অনেক দেরি। এখনই জাদেজাকে নিয়ে আশা ছাড়ছি না। দেখা যাক কী হয়। চোট লাগতেই পারে। এটা খেলার অঙ্গ।”

আরও পড়ুন:আজ মহারণ, এশিয়া কাপে সুপার ফোরে ভারতের মুখোমুখি পাকিস্তান

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...