Tuesday, March 31, 2026

বাগুইআটিতে কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

Date:

Share post:

চিটফান্ড মামলার তদন্তে এবার বাগুইআটির এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। দীপঙ্কর হীরা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে আচমকাই সিবিআই হানা দেয়। বেসরকারি অর্থলগ্নি সংস্থা মামলায় রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করার পর দীপঙ্কর হীরার নাম উঠে আসে। সেই ভিত্তিতেই সোমবার সকালে দীপঙ্কর হীরার জগতপুরের বাড়িতে সিবিআই-এর পাঁচ সদস্যের তদন্তকারি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।  সিবিআই সূত্রের দাবি, রাজু সাহানির কাছ থেকে যে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেটিও এই ব্যবসায়ী মারফৎ-ই গিয়েছে।

আরও পড়ুন:চিটফাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই, ছুটির দিনে সকাল থেকেই চলছে অভিযান

উল্লেখ্য, শনিবার রাজু সাহানিকে গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান চালায় সিবিআই। রবিবার বীজপুর বিধানসভা এলাকার মোট ছ’জায়গায় অভিযান চালায় সিবিআই। একইসময়ে ৬টি দল একযোগে ছ’জায়গায় তল্লাশি চালায়। সকাল ৮টা ৪৫ মিনিটে হালিশহর জেঠিয়াতে কমল অধিকারীর ফ্ল্যাটে, হালিশহর মঙ্গলদীপ, হালিশহর জেঠিয়াতে সুবোধ অধিকারীর পৈত্রিক বাড়িতে, জেঠিয়ায় অভিজিৎ শিকদারের বাড়িতে হানা দেয় তারা।এরপর সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবিন্দর সিং ও দুই নিরাপত্তারক্ষী সন্ধ্যা ৭টা ২০ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রাত ১০টা নাগাদ নিরাপত্তারক্ষী ও সুবোধের গাড়ির চালক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। রাতভর রবিন্দরকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকরা এমনটাই মনে করা হচ্ছে।

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...