Sunday, May 17, 2026

কুণালকে ক্লিনচিট: পুলিশের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ আদালতে

Date:

Share post:

সারদার একটি (সাঁতরাগাছি) মামলায় কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে রাজ্য পুলিশের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করল MPMLA বিশেষ আদালত। এই ধারাগুলি সংক্রান্ত কুণালের কোনও অপরাধের প্রমাণ নেই বলে সোমবার রায় দেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য (Manojyoti Bhattacharjee)। মামলার বাকি অংশের বিচার চলবে।

আরও পড়ুন: কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ।

আপাতত কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে এই মামলা আবার হাওড়া জেলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে চলে যাচ্ছে। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, “কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যক্তিগত যা যা অভিযোগ রাজ্য পুলিশের সিট এনেছিল, আদালত তা খারিজ করেছেন। মামলার সামগ্রিক বিষয় নিয়ে বিচার চলবে। আপাতত মামলা হাওড়া কোর্টে ফিরে যাচ্ছে।”

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...