Saturday, March 14, 2026

বেকারত্ব থেকে হতাশা, মাকে মেরে লিখলেন ৭৭ পাতার সুইসাইড নোট! নিজেও বলি হলেন অস্বাভাবিক মৃত্যুর!

Date:

Share post:

বেকারত্ব গ্রাস করেছিল । সেই কারণে হতাশায় ভুগছিলেন। শেষ পর্যন্ত মাকে খুন করে অস্বাভাবিক মৃত্যুর পথ বেছে নিলেন হতাশাগ্রস্ত যুবক। ৭৭ পাতা জুড়ে লিখে গেলেন মাকে মেরে ফেলার এবং অস্বাভাবিক মৃত্যুর কারণ। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর বয়সি ওই যুবকের নাম ক্ষিতীশ। বিধবা মা মিথিলেশকে নিয়ে তাঁদের দু’জনের সংসার। দু’-তিন দিন আগে মাকে খুন করেন তিনি। তার পর দেহ ফেলে রাখেন শৌচাগারে। দু’দিন নিজেও বাড়ির বাইরে বের হননি। ৭৭ পাতার একটি সুইসাইড নোট লিখেছেন। পরে রবিবার নিজের গলায় ছুরি বসান তিনি।

আরও পড়ুনঃ ৮৯ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি সারা, PIL-এর জন্য আটকে আছে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রবিবার রাত ৮টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ক্ষিতীশের এক প্রতিবেশী পুলিশকে ফোন করে জানান, তীব্র পচা গন্ধে তাঁরা অতিষ্ঠ। গন্ধটা পাশের বাড়ি থেকেই আসছে। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে প্রথমে উদ্ধার হয় যুবকের নিথর দেহ। শৌচাগার থেকে উদ্ধার হয় যুবকের মায়ের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, ওই দেহটি পুরোপুরি পচে গিয়েছে। রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানান, একটি ৭৭ পাতার সুইসাইড নোট পেয়েছেন তাঁরা। সেই নোটের পাতায় পাতায় নিজের হতাশার কথা লেখা আছে। লেখা রয়েছে বেকারত্বের গ্লানির কথা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...