Wednesday, June 24, 2026

বাম আমলের দুর্নীতির নথি পাওয়া যায় না: তীব্র ভর্ৎসনা মমতার

Date:

Share post:

বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েও দুর্নীতি প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে এদিন, বাম আমলের দুর্নীতির প্রসঙ্গে তুলে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের আমলে কাগজ আছে, তাই ভুল ধরা পড়ে। বামেদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি।“

বাম আমলের দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে মমতা কটাক্ষ করে বলেন, “ওদের আমলে কিছুই হয়নি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাও ভুলটা ধরা পড়ছে।“ মমতার অভিযোগ, সেই আমলের সব দুর্নীতির নথি নষ্ট করে দিয়েছে বামেরা। তিনি প্রতিহিংসামূলক রাজনীতি করেন না। এই প্রসঙ্গে মমতা বলেন, “সিপিআইএম আমলের কারও চাকরি খাইনি।“

বামদের দুর্নীতির কথায় সেই আমলেই স্বীকার করেছিলেন তৎকালীন মন্ত্রীরা। মমতার কথায়, “বুদ্ধবাবুর কথা মনে আছে- চোরেদের মন্ত্রিসভায় থাকবে না বলেছিলেন।“ উল্লেখ করেন বাম আমলের মন্ত্রী প্রয়াত বিনয়কৃষ্ণ চৌধুরীর কথাও। মধ্যপ্রদেশের ব্যাপম কেলঙ্কারির কথা তুলে মমতা প্রশ্ন তোলেন, “ওখানকার শিক্ষামন্ত্রীকে এখনও গ্রেফতার করেছে? আবার একটি ঘটনা সামনে এসেছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ন্যায়বিচার যাঁরা পাননি, তাঁরা আমাদের আমলেই তা পাবেন।“

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...