Wednesday, June 24, 2026

কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই রাষ্ট্রদূত সহ মোট ২০

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে (Massive Blasts) সোমবার কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। কাবুলের রুশ দূতাবাসের (Russian Embassy) সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার দু’জন রাষ্ট্রদূতও (Ambassador)। আত্মঘাতী এক জঙ্গি এই হামলা চালিয়েছে বলেই অনুমান কাবুল পুলিশের (Kabul Police)। তবে দূতাবাসের নিরাপত্তারক্ষীদের (Security Personnel) গুলিতেই ওই জঙ্গিকে নিকেশ হয়েছে বলে খবর। সম্ভবত এদিন কাবুলের একাধিক জায়গায় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির। এদিন সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত (Injured) হয়েছেন বলে খবর। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে (Hospitalized) ভর্তি করানো হয়েছে। ঘটনার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি (New Delhi)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মস্কোও (Moscow)।

কাবুল পুলিশ জানিয়েছে, সোমবার সকালে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরক (Explosives) জমা করে ওই জঙ্গি। তারপরই সে নিরাপদ জায়গায় সরে যায়। বিস্ফোরণের পরে পরিস্থিতি নিজের চোখে দেখতে ফের রুশ দূতাবাসের দিকে যায় ওই জঙ্গি। তারপরেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় জঙ্গির। তবে ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিশদে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর দুর্ঘটনায় দুই রাষ্ট্রদূত সহ ২০ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য,

গত শুক্রবারই কাবুলের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় ৫ শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যুর খবর সামনে আসে। আহত হন কমপক্ষে ৪০ জন। এরপর ফের এই জঙ্গি হামলা।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...