Thursday, May 14, 2026

২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

দীর্ঘ ৬ বছর ধরে বঞ্চিত এমন ২৩ জন চাকরিপ্রার্থীকে (Job Seekers) ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে (Teacher Post) নিয়োগ (Recruitment) করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এদিন তিনি সাফ নির্দেশ দেন শূন্যপদ না থাকলে, প্রয়োজনে শূন্যপদ তৈরি করেও মামলাকারী ২৩ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরিতে নিয়োগ করতে হবে। এমনকী তাঁদের চাকরি দেওয়া হল কি না তাও হাই কোর্টকে পরবর্তী শুনানির দিন বিস্তারিত জানাতে হবে।

২০১৪ সালে প্রাইমারি টেটে (Primary TET) পাশ করেননি এই ২৩ জন চাকরিপ্রার্থী। তাহলে কেন চাকরি চাইছেন তাঁরা? মামলাকারীদের যুক্তি, ২০১৬ সালে পরীক্ষার ফল বেরোলে দেখা যায় তাঁরা অসফল হয়েছেন। মাত্র ৬ নম্বরের জন্য তাঁরা টেট পাশ করতে পারেননি। আর সেটা পর্ষদেরই ভুল ছিল বলে দাবি মামলাকারীদের। তাঁরা জানান, ২০২১ সালে প্রাইমারি বোর্ড (Primary Board) স্বীকার করে নেয়, তাঁরা ৬ নম্বর পাওয়ার যোগ্য। কিন্তু তারপরও তাঁদের নিয়োগ করা হয়নি। পর্ষদের যুক্তি ছিল, এই মুহূর্তে কোনও শূন্যপদ নেই। কয়েকদিন পর তাঁদের সবাইকেই নিয়োগ করা হবে। কিন্তু সময় গড়ালেও তা বাস্তবায়িত হয়নি। পরে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন ২৩ জন। এরপর ২০২০ সালের নভেম্বর মাসে টেটের ভুল প্রশ্নপত্রের (Question Paper) কারণে মামলাকারীদের বাড়তি নম্বর দেওয়া যায় কি না, পর্ষদকে তা বিবেচনা করতে বলে হাইকোর্ট। পরের বছর ডিসেম্বরে তাঁদের ৬ নম্বর বাড়িয়েও দেয় পর্ষদ। ফলে তাঁরা টেট উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত তাঁদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, পর্ষদের ভুলে ৫ বছর ওই ২৩ জন চাকরি পাননি। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিচারপতি জানান, এই ধরনের যত মামলা আসবে, তিনি সেগুলোও পরবর্তীকালে বিবেচনা করবেন।

আরও পড়ুন- শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হলদিয়া জুড়ে পোস্টার

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...