Thursday, June 11, 2026

শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হলদিয়া জুড়ে পোস্টার

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্ত চেয়ে পোস্টার পড়ল হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে। সোমবার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নামে পোস্টার পড়ে। নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। একই সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনও আদালতে অভিযোগ করেছেন যে, তাঁর থেকে জোর করে টাকা আদায় করেছেন শুভেন্দু। এবার বিজেপি বিধায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তেক দাবি করে পোস্টার পড়ল।

‌শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে শিল্পশহর হলদিয়ায় পোস্টার পড়েছে। শুক্রবার, ‌ইডি‌ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। তাঁকে আশ্বাস দেন, মামলাটা তিনি দেখে নেবেন। কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্তের সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কাছে সেই অডিও ক্লিপ রয়েছে।“ এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের চর্চার মধ্যেই এই পোস্টার নিয়ে নয়া জল্পনা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

আরও পড়ুন- শিক্ষক দিবসে ‘জাতীয় শিক্ষক সম্মানে’ সম্মানিত বাঁকুড়ার বুদ্ধদেব দত্ত


Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...