Saturday, June 27, 2026

অপহরণের ১৫দিন পরে অপহৃত ২ কিশোরের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

Date:

Share post:

অপহরণের ১৫দিন পরে অপহৃত ২ কিশোরের দেহ উদ্ধার বসিরহাটের মর্গে। ২২ অগাস্ট বাগুইআটি (Baguiati) থেকে নিখোঁজ হয় ২ কিশোর অতুন দে ও অভিষেক। মঙ্গলবার, তাদের দেহ শণাক্ত হয় বসিরহাটের (Basirhat) মর্গে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারে।

ওই ২ কিশোর বাগুইআটির জগৎপুরের বাসিন্দা। ২২ অগাস্ট থেকেই তারা নিখোঁজ ছিল। এ নিয়ে বাগুইআটি থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়। পরিবারের তরফে অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বারবার এসএমএস করা হয়। সেকথা পুলিশকে (Police) জানালেও, তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।

দেহ উদ্ধার হওয়ার পরেই অভিযুক্ত সত্যন্দ্র চৌধুরীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, এই সত্যন্দ্র চৌধুরীর ফোন থেকেই বারবার মুক্তিপণ চেয়ে এসএমএম করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে পরিবার। ইতিমধ্যে ওই কাণ্ডে মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...