Saturday, June 27, 2026

Entertainment: নটী বিনোদিনীর চরিত্রে এবার রুক্মিণী, প্রথম লুকেই বাজিমাত!

Date:

Share post:

পুরুষ শাসিত সমাজে বিনোদিনীর (Binodini) বলিষ্ঠ ভূমিকা এবার বাংলার সিনে দর্শকদের উপহার দিতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেনচারস (Dev Entertainment Ventures)। রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukherjee) পরিচালিত নতুন বাংলা ছবি ‘বিনোদিনী’র টিজার প্রকাশ্যে এসেছে সোমবার। এর আগেই দেব এর প্রযোজনা সংস্থা ‘বড় কিছু’ আসছে বলে ঘোষণা করেছিল। সোমবার সকালেই জানা গেল বাংলার নবজাগরণের অন্যতম আইকনিক ও কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্ব নটী বিনোদিনী রূপে রুপোলি পর্দায় আসছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

দেব তাঁর প্রযোজনা সংস্থা শুরু করার পর থেকে অন্য ধরণের ছবি করার দিকে মন দিয়েছেন। বাংলা সিনেমার দর্শকদের ভিন্ন ধারার ছবি উপহার দিতে চেয়ে এর আগে টনিক (Tonic), কিশমিশ (Kishmish)-এর মতো ছবি তৈরি করেছে দেব এন্টারটেনমেন্ট ভেনচারস। একটু অন্যরকমের ছোঁওয়া দিতে ছবির টিজারটি পুরোটাই তৈরি করা হয়েছে গ্রাফিক্সে। পুরনো দিনের পালকি রিক্সা দিয়ে শুরু টিজার। স্টার থিয়েটারের বাইরে রাখা সেই পালকি পাশ থেকেই দর্শক সোজা ঢুকে পড়ে স্টার থিয়েটারে। সেখানে দেখা যায় একটি বোর্ড, যেখানে লেখা, ‘আজ সন্ধ্যায় নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের শ্রী চৈতন্য লীলা। নাম ভূমিকায় বিনোদিনী দাসী।’ সেখানেই দেখা যায় মঞ্চে চৈতন্য রূপে বিনোদিনী অর্থাৎ রুক্মিনী। প্রথম লুক থেকেই প্রশংসা পেয়েছেন রুক্মিনী। প্রসঙ্গত ২০২০ সালে এই ছবির পরিকল্পনা নিয়েছিলেন রামকমল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় সেই শ্যুটিং। প্রায় আড়াই বছর ধরে বিনোদনী হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ১৪৮ বছর আগের বহু চর্চিত এক চরিত্রকে সেলুলয়েডে তুলে আনা সহজ কথা নয়। অভিনেত্রী বলছেন, পর্দায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করা খুব বড় একটা দায়িত্ব। পুরুষতান্ত্রিক সমাজে বিনোদিনীর লড়াই ও উড়ানের গল্প বলা খুবই জরুরি। বিনোদিনীর কাহিনিতে গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল, শ্রী রামকৃষ্ণ, কুমার বাহাদুর, রঙ্গবাবুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সব চরিত্রে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনও কিছু জানান নি নির্মাতারা।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...