Sunday, April 12, 2026

Corona Update: এবার মোবাইল অ্যাপেই ধরা পড়বে করোনা সংক্রমণ!

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা কিছুতেই আর কমছে না। যদিও মারণ ভাইরাসের দাপুটে ব্যাটিং এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন যত দ্রুত আর যত বেশি সম্ভব করোনা টেস্ট করাতে হবে। এতদিন পর্যন্ত লালারসের পরীক্ষার মাধ্যমে করোনাকে (Corona) সনাক্ত করার পদ্ধতি ছাড়াও চালু হয়েছে টেস্ট কিট ব্যবহার। এবার স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহার করেই করোনা সনাক্তকরণ করা সম্ভব হতে চলেছে।

নেদারল্যান্ডসের (Nedarlands)একদল গবেষক সম্প্রতি এই বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেন। এবার এক বিশেষ ধরণের অ্যাপ আবিষ্কার করা হয়েছে যা ব্যবহার করে সহজেই কোভিড টেস্ট হয়ে যাবে। ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘ গবেষনার মাধ্যমে একটি অ্যাপ তৈরি করেছেন। তাঁরা বলছেন অ্যাপে গলার স্বরের মাধ্যমেই শনাক্ত করা যাবে কেউ করোনা আক্রান্ত হয়েছেন কি না। লালারস পরীক্ষার কোনও প্রয়োজন পড়বে না। গবেষকদের দাবি মানুষের উপর পরীক্ষা করে দারুণ সাফল্য মিলেছে। ইনস্টিটিউটের গবেষক ওয়াফা আলিজাবি (Wafa Alijabi) বলেন, পরীক্ষা করে দেখা গিয়েছে গোটাবিশ্বে ৮৯ শতাংশ ক্ষেত্রে মোবাইল অ্যাপ করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করেছেন। এবং সবথেকে আশার কথা প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে করোনা নেগেটিভ রোগীকে শনাক্ত করতে পেরেছে। গবেষকদের দাবি,এই পদ্ধতিতে করোনা পরীক্ষা অ্যান্টিজেন টেস্টের থেকে বেশি নিরাপদ ও কম খরচ সাপেক্ষ ও সহজ।

 

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...