Friday, April 3, 2026

‘আশা করি আলোচনা ফলপ্রসূ হবে’ মোদির সঙ্গে বৈঠকের আগে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Date:

Share post:

৪ দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনার ভারত সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তার আগে সকালে রাষ্ট্রপতি ভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির রাইসিনা হিলসে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে রেওয়াজ মেনে সাড়ম্বর অভ্যর্থনা জানানো হয় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হাসিনাকে। তার পর রাইসিনা হিলস চত্বরেই দাঁড়িয়েই হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বন্ধু। তিনি আশা করছেন, ভারতে তাঁর সফর এবং আলোচনা দু’দেশের জন্যই সুফল ফলাবে।

আরও পড়ুন:ভারত সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার

রাষ্ট্রপতি ভবন চত্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, আমার দারুণ লাগে। তার কারণ এখানে এলেই আমার মনে পড়ে যায় আমাদের দেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা। আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে চলি।’একইসঙ্গে তিনি এও বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় মনে রাখি। আমরা পরস্পরকে সাহায্যের মাধ্যমে একসঙ্গে কাজ করতে চাই। মানুষের উন্নয়ন এবং অর্থনীতি উন্নয়ন নিয়ে আলোচনা হবে। আমি আশা করি আলোচনা ফলপ্রসূ হবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দিতেও কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হিন্দিতে তিনি বলেন, “ভারতবাসীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে।” সাংবাদিকদের হাসিনা বলেন, “ছ’বছর আমি দিল্লিতে ছিলাম। তখন অল্প অল্প হিন্দি শিখেছি। তাই চেষ্টা করলাম”।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...