Thursday, June 18, 2026

‘আপনার নেতৃত্বে ভারত-ব্রিটেন সম্পর্ক আরও মজবুত হবে’ ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদির

Date:

Share post:

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে ছিটকে গেলেন ঋষি সুনক। কুর্সিতে বসলেন লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ। সোমবার লিজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য লিজ ট্রাসকে অভিনন্দন। আমার বিশ্বাস, আপনার নেতৃত্বে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে।”

 


আরও পড়ুন: ঋষি-কথায় কান দিল না ব্রিটেন, ২০ হাজারেরও বেশি ভোটে জয়ী লিজ ট্রাস

বিতর্কের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন বরিস জনসন। তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে ব্রিটেনের কনজারভেটিভ দলের অন্দরেই চলছিল ব্যাপক লড়াই। যার একেবারে চূড়ান্ত পর্বে লিজ ট্রাস বনাম ঋষি সুনকের লড়াই ছিল জমজমাট। তবে সময় যত এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছেন ঋষি। ফলাফলটাও স্পষ্ট হয়ে গিয়েছিল। তবুও মীরাক্যালের প্রত্যাশা করছিলেন সুনক। কিন্তু শেষবেলায় কোনও চমক মেলেনি। ২০ হাজারেরও বেশি ভোটে জিতে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস।মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। সুনক ৬০ হাজার ৩৯৯টি।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে লিজ টুইটারে লেখেন, ‘কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমাদের মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর আপনার আস্থা রাখায় আপনাদের ধন্যবাদ। আমি এই কঠিন সময়ে সকলকে নিয়ে, আমাদের অর্থনীতির বৃদ্ধি এবং দেশের প্রতিষ্ঠা দৃঢ় করতে সাহসী পদক্ষেপ করব।’
রক্ষণশীল দলের সিদ্ধান্ত মেনে পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিসের আনুষ্ঠানিক ইস্তফার মঙ্গলবার তাঁর স্থলাভিষিক্ত হবেন লিজ। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন তিনি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...