Thursday, June 18, 2026

ইতিহাস বদলাতে এবার রাজপথের নাম বদলে দিচ্ছে কেন্দ্র! সরব মহুয়া মৈত্র

Date:

Share post:

এবার বদলাতে চলেছে রাজধানীর রাজপথের নাম, এই খবর সামনে আসতেই মোদি সরকারকে টুইটে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেলেন, ”এ সব কী হচ্ছে? ইতিহাস নতুন করে লেখার ঝোঁকে বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের একমাত্র কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?”

জানা গিয়েছে, রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম বদলে এবার ”কর্তব্য পথ” রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।
ঔপনেবেশিক ভারতের সমস্ত চিহ্ন সরিয়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পথে হেঁটেই এবার কেন্দ্রীয় সরকার নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অংশটির নতুন নাম রাখছে ”কর্তব্য পথ”।

প্রসঙ্গত, ১৯১১ সালে ব্রিটেনের সম্রাট পঞ্চদশ জর্জ ভারতে এসেছিলেন। সেই বছরই ব্রিটিশ-ভারতের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় দিল্লি। তখন থেকেই এই রাস্তাটির নাম হয়েছিল রাজপথ, যা King’s Way-এর হিন্দি তর্জমা। সেন্ট্রাল ভিস্তা পুর্নউন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কেরই নাম হয়েছে ”সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনিউ”। এবার সেটিও বদলে ফেলতে চলেছে কেন্দ্র। ভারতীয় নৌবাহিনীর প্রতীক থেকে আগেই ”কিংস ক্রস” সরিয়ে দিয়েছে কেন্দ্র। সেই জায়গায় ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা এসেছে। এবার নাম বদলাতে চলেছে রাজপথের।

আরও পড়ুন:ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত চিন, মৃত কমপক্ষে ৪৬

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...