Wednesday, June 24, 2026

ফুলেশ্বরের জনসভাতেও শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল

Date:

Share post:

কেন্দ্রীয় বঞ্চনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ফুলেশ্বরে একটি প্রতিবাদ মিছিল বের করে। তার সব্রাগে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফুলেশ্বর বাসস্ট্যান্ডে এক জনসভায় শুভেন্দুকে কটাক্ষ করে কুণালের বক্তব্য শুধুমাত্র পিঠ বাঁচাতে গদ্দার শুভেন্দু বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়েছে।

বিনয় ঘনিষ্ঠের সঙ্গে শুভেন্দুর বৈঠকের সময় তারিখ উল্লেখ করে কুণালের দাবি, আমরা কোর্টের তত্বাবধানে তদন্ত চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। শুভেন্দু মামলাটা কখন করবেন ? এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলাটা করার সাহস হল না কেন ?

কুণাল স্পষ্ট জানান,’বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ২০২১ সালে ২১ ও ২২ সেপ্টেম্বর ৬টা থেকে ৭টার মধ্যে নিজাম প্যালেসে সেই ব্যক্তির সঙ্গে কি  মুখোমুখি আলোচনা করেননি শুভেন্দু অধিকারী? এই দুজনের টাওয়ার লোকেশন দেখলেই স্পষ্ট হয়ে যাবে। অডিও টেপে আছে,যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, সেটিং করে দেব। আমরা সত্যিটা জানতে চাই।’

আরও পড়ুন- বিমানবন্দর থেকে সরিয়ে RSS কার্যালয়ের নিরাপত্তায় CISF! প্রতিবাদে সরব শশী


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...