Wednesday, June 24, 2026

বিমানবন্দর থেকে সরিয়ে RSS কার্যালয়ের নিরাপত্তায় CISF! প্রতিবাদে সরব শশী

Date:

Share post:

সিআইএসএফের ৩০০০ পদ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিমানবন্দরগুলিতে যে সিআইএসএফের কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দিল্লিতে আরএসএসের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে সিআইএসএফকে। গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস সাংসদ।

মোদি সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শশী থারুর বলেন, সাংসদ ও এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা না করে সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি। শশী থারুর টুইটারে লিখেছেন, “আপনি যদি এই দুটি বিষয়(বিমান বন্দর থেকে CISF সরানো এবং RSS অফিসে নিয়োগ) আলাদাভাবে দেখেন তবে অবশ্যই সিআইএসএফ মোতায়েন নিয়ে প্রশ্ন উঠবে। বিমানবন্দর ব্যবহারকারী দেশের জনগণের জন্য তাহলে সিআইএসএফের নিরাপত্তা কম গুরুত্বপূর্ণ বেসরকারির তুলনায়? একদিন আগে আরএসএস অফিসের নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ এবং বিমানবন্দরের দায়িত্ব থেকে তাঁদের সরানো, দেশ এই সিদ্ধান্তের ব্যাখ্যা চায়।”

দিল্লিতে রয়েছে আরএসএস-এর দফতর কেশব কুঞ্জের কাছেই উদাসীন আশ্রমকে সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের এখানে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সরকারে এখন ভারতীয় জনতা পার্টি (BJP)। আর সেই বিজেপিরই চালিকাশক্তি আরএসএস। যাদের সদর দফতর নাগপুরে। ফলে এমন একটি সংগঠনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিলে স্বজনপোষণের অভিযোগ উঠবেই। বিরোধীরা ইতিমধ্যে এই অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও সরকারি সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry) নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...