Saturday, April 4, 2026

রাজু ভক্তদের জন্য সুখবর! কথা বলতে পারছেন, হাত-পা নাড়াতে পারছেন কমেডিয়ান-অভিনেতা

Date:

Share post:

তাঁর ভক্তদের জন্য ভালো খবর। কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক আগেই থেকে অনেক ভালো। এখন তিনি স্থিতিশীল বলেই খবর পারিবারিক সূত্রে। জানা গিয়েছে, রাজু এখন হাত-পা নাড়াতে পারছেন। হাসপাতালের বেড়ে শুয়ে কথাও বলেছেন, জানালেন অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তব।

প্রসঙ্গত, গত আগস্টে জিম করার সময় আচমকা বুকে ব্যথা নিয়ে সংজ্ঞাহীন হয়ে যান রাজু। তড়িঘড়ি করে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়। জানা যায়, হার্ট অ্যাটাকের পরেই জ্ঞান হারান তিনি। ভেন্টিলেশনে দেওয়া হয়। যমে-মানুষে লড়াইয়ের পর ১৪ দিন বাদে জ্ঞান ফেরে রাজুর। ভেন্টিলেশন সাপোর্ট খোলাও হয়। এরপরও আচমকা ফের জ্বর আসে। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল।

এইমসের চিকিৎসকদের দাবি, রাজু সুস্থ হয়ে ওঠার জন্য নিজেও চেষ্টা করছেন। এমনকী নিজে থেকেই কথা বলার চেষ্টা করেছেন।

আরও পড়ুন- ফুলেশ্বরের জনসভাতেও শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...