Wednesday, June 24, 2026

‘সেরা ঘুমকাতুরে’ শ্রীরামপুরের ত্রিপর্ণার, জিতে নিলেন ৬ লাখ টাকা পুরস্কার

Date:

Share post:

সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানি ঘুমোনোর প্রতিযোগিতার আয়োজন করে। কে কত ক্ষণ টানা ঘুমোতে পারেন, সেটাই ছিল প্রতিযোগিতার বিষয়। সেখানে নাম লিখিয়েছিলেন বহুজাতিক সংস্থার কর্মী ত্রিপর্ণা চক্রবর্তী (Triparna Chakraborty)। এক টানা ১০০ দিন ৯ঘণ্টা করে ঘুমিয়ে ‘সেরা ঘুমকাতুরে’র পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

ত্রিপর্ণা জানান, ছোট থেকে ঘুমোতে বড় ভালোবাসেন। এখন বহুজাতিক সংস্থার কর্মী। সংস্থার মূল অফিস আমেরিকায় (America)। তাই শ্রীরামপুরের বাড়ি থেকে কাজ করতে হলে তাঁকে রাত জাগতে হয়। ঘুমাতে হয় দিনের বেলা। তবে শৈশব থেকে ঘুম নিয়ে তাঁর নানা ঘটনা রয়েছে। কখনও বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন। কখনও আবার ইন্টারভিউ দিতে গিয়ে সেখানেই ঘুমিয়েছেন। আসলে ঘুম পেলেই ঘুমিয়ে যান তিনি। তাই তাঁর কাছে এমন একটা প্রতিযোগিতা বড় সুযোগ।

ত্রিপর্ণা এই ঘুমের প্রতিযোগিতার কথা জানতে পারেন নেটমাধ্যমে। সারা দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী এখানে অংশ নিয়েছিলেন। তবে বাকিদের পিছনে ফেলে ‘সেরা ঘুমকাতুরে’ নির্বাচিত হয়েছেন তিনিই। সাড়ে পাঁচ লাখ আবেদনপত্র জমা পড়েছিল। সেখান থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়। তাঁদের ১০০ দিন ৯ ঘণ্টা করে ঘুমোতে বলা হয়েছিল। দেওয়া হয়েছিল একটি ম্যাট্রেস ও স্লিপ ট্র্যাকার। সেখান থেকে ফাইনালের জন্য চারজনকে বেছে নেওয়া হয়। আর সেই চারজনের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন ত্রিপর্ণা। পেয়েছেন ৬ লাখ টাকা পুরস্কার।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...