Wednesday, June 24, 2026

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না

Date:

Share post:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না (Suresh Raina)। এদিন টুইটারে নিজের অবসরের কথা জানান রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’বছর আগেই অবসর নিয়েছিলেন। আর এবার আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিলেন তিনি। ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রায়না।

এদিন টুইটার রায়না লেখেন,” দেশ এবং আমার রাজ্য উত্তরপ্রদেশের খেলা খুবই গর্বের ব্যাপার। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লাকে। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই সব সমর্থকদের।”

গত ২০২০ সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু তারপরেও আইপিএল খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যার হিসেবে বিবেচিত হন রায়না। ২০৫টি আইপিএল ম্যাচে ৫৫২৮ রান করেছেন রায়না, যা আইপিএলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। একা চেন্নাই সুপার কিংসের হয়েই ৪৬৮৭ রান করেছেন রায়না। গত আইপিএলের মেগা নিলামে রায়নাকে নেয়নি কোনও দল। আর সেই কারণে এবার আইপিএলকে বিদায় জানালেন তিনি।

আরও পড়ুন:বিরাটের পাল্টা দিলেন গাভাস্কর, ‘কার থেকে ফোনের আশা করছিলেন কোহলি? বলুক সেটা,’ খোঁচা গাভাস্করের

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...