Tuesday, April 7, 2026

মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের পরই বাগুইআটির নিহত কিশোরের বাড়িতে CID-বিধাননগরের CP

Date:

Share post:

বাগুইআটিতে দুই দশম শ্রেণির ছাত্রের অপহরণ ও খুনের ঘটনায় পুলিশি গাফিলতি নিয়ে প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ ও তদন্তকারী অফিসারদের।

তারও আগে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়েছেন। এমন ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত। তিনি নিজে বিষয়টি দেখছেন। প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।

এরপরই তড়িঘড়ি বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার ও মন্ত্রী সুজিত বসু নিহত কিশোরের বাড়িতে যান। প্রতিম সরকার বলেন, “সিআইডি এসেছে। ওরা তদন্তভার নিয়েছে।”

প্রসঙ্গত, বুধবার নিহত কিশোর অতনুদের বাড়িতে আসেন মন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি-সহ তৃণমূল নেতৃত্ব। সুজিত বসু আসার পর এলাকার মানুষের ক্ষোভ কিছুটা কম হতে দেখা যায়।

আরও পড়ুন- বিধানসভার বিএ কমিটির বৈঠকে আমন্ত্রিত জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...