Saturday, June 27, 2026

বিধানসভার বিএ কমিটির বৈঠকে আমন্ত্রিত জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

পুজোর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আর সেখানেই বিএ কমিটির বৈঠকেও আমন্ত্রণ জানালো হল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রীর বর্তমান ঠিকানা এখন আলিপুরের প্রেসিডেন্সি জেল।

বিধানসভা সূত্রে খবর, দল কিংবা মন্ত্রিসভা থেকে অপসারিত হলেও, পার্থ চট্টোপাধ্যায় এখনও খাতায়-কলমে বেহালা পশ্চিমের বিধায়ক। বিএ কমিটির বৈঠকে শাসকদলের যে প্রতিনিধি দল যোগ দেয়, সেই দলে থাকেন পার্থবাবুও। এবার তাঁকে আমন্ত্রণ জানানো যাবে না, সেকথা সরকারিভাবেও জানানো হয়নি। ফলে নিয়ম মেনে তাঁকেও বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। মন্ত্রী থাকাকালীন বিধানসভার মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনেই বসতেন পার্থ। এখন তিনি আর মন্ত্রী নন, শুধুই বিধায়ক। তাই বিধানসভায় আসন বরাদ্দ হওয়ার পর মুখ্যমন্ত্রীর আসনের পিছনের সারিতে পার্থ চট্টোপাধ্যায়ের বসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- চিকেনের জায়গায় হাড় দিয়ে ক্ষমা প্রার্থনা! ডেলিভারি বয়ের কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...