Tuesday, March 31, 2026

বীজপুরের বিধায়ককে ফের তলব সিবিআই-এর

Date:

Share post:

মঙ্গলবারই বীজপুরের বিধায়ককে সিবিআই তলবের পর ১৫ দিনের সময় চেয়ে সিজিও কমপ্লেক্সে চিঠি দিয়েছিলেন সুবোধ অধিকারীর আইনজীবী। এরপর ফের বুধবার চিটফান্ডকাণ্ডে তলব করা হয় তাঁকে। যদিও আজও তাঁর আইনজীবী সিবিআই দফতরে গিয়ে সময় চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন:চিটফান্ডকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই, বীজপুরের বিধায়কের বাড়িতেও হানা

সানমার্গ চিটফান্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার সুবোধকে ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় নোটিস পাঠায় সিবিআই। চিটফান্ডকাণ্ডে ধৃত রাজু সাহানির ‘ঘনিষ্ঠ’ হওয়ায় বীজপুরের বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

প্রসঙ্গত,  গত রবিবার সুবোধের হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখান থেকেও কোনও কিছু না মেলায় এখন সুবোধ অধিকারীর আয় ও তাঁর সম্পত্তির নথি চেয়ে পাঠানো হয়েছে।

সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী জানান, পাইকপাড়ার ফ্ল্যাট থেকে তাঁর স্বামীর ব্যাঙ্কের নথি এবং এলআইসি-র কাগজপত্র নিয়ে গিয়েছে সিবিআই। সুবোধের পাসপোর্টের নম্বরও সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...