Tuesday, April 7, 2026

মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া নিয়োগ নয়, সব বিভাগে নজরদারি চালাবে CMO

Date:

Share post:

রাজ্য সরকারের যে কোনও পদে নিয়োগ হোক বা জনসাধারণের অভাব অভিযোগের নিষ্পত্তি। এবার নিজের দফতরের মাধ্যমে সমস্ত বিষয়ের ওপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠকে(Administration meeting) এই বিষয়টি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। কোনও ক্ষেত্রেই যাতে বিন্দুমাত্র অনিয়মের লেশ না থাকে তা দেখতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক মহলের অভিমত।

এই বিষয়টি নিয়ে সরকারি ভাবে অবশ্য কোনও ঘোষণা হয়নি, কিন্তু নবান্ন সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী বৈঠকের প্রথম দিকেই জানিয়ে দেন এখন থেকে বিভিন্ন দফতরে যে কোনও ধরনের নিয়োগের ক্ষেত্রেই তাঁর কাছ থেকে অনুমোদন নিয়ে হবে। মুখ্যমন্ত্রীর দফতরকে অন্ধকারে রেখে স্থায়ী বা অস্থায়ী এমনকি ঠিকা চুক্তিতেও লোক নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, অনেক দফতর নিজেদের মতো করে লোক নিয়োগ করে। এরফলে দুটি সমস্যা দেখা দিচ্ছে। সরকারের অজান্তে বেতন খাতে ব্যয় বেড়ে যাচ্ছে। অনেক সময় ঠিকা ও ক্যাজুয়াল কর্মীরা পাকা চাকরির দাবি নিয়ে আদালতে চলে যাচ্ছে। এইভাবে লোক নিয়োগ বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কর্মী নিয়োগের ব্যাপারে দফতরের নিয়োগ কমিটিকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। তারা সুপারিশ পাঠাবে মুখ্যমন্ত্রীর অফিসে। প্রস্তাবে উল্লেখ করতে হবে কেন লোক নিয়োগ অবশ্যম্ভাবী।

সরকারের কাজ কর্ম নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের নিষ্পত্তিতে এবার নিজের দফতরকে আরও সক্রিয় হওয়ার জন্য এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর সচিবালয় থেকে শুরু করে পঞ্চায়েত—কোনও অভিযোগই যেন ফাইল চাপা হয়ে পড়ে না থাকে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কোনও অভিযোগ এলে সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই ভাবে পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে কোনও অভিযোগ এলে তা সময়ের মধ্যে সমাধান করতে হবে। সম্প্রতি শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সরকারে থাকলে কাজে ভুল হবেই। কারণ নিচুতলার কেউ চুরি করে, তার দায় এসে পড়ে সরকারের উপরে। আর চোরকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশে এই মনোভাবের প্রতিফলন দেখছে ওয়াকিবহাল মহল।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...