Monday, June 15, 2026

বাগুইআটি-কাণ্ডে IC-র পাশাপাশি সাসপেন্ড IO-ও, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন: সুজিত

Date:

Share post:

দুই কিশোরের অপহরণ-খুনে কর্তব্যে গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার IC-র পাশাপাশি IO-কেও সাসপেন্ড করা হল। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভীর দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন, বিকেলে নিহত দুই কিশোর অতনু দে ও অভিষেক নস্করের বাড়িতে যান বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। যায় সিআইডির ৩ সদস্যের দল। গিয়েছিল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ও বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi)। সন্ধের মুখে যান সিপিআইএমের (CPIM) রাজ্য সভাপতি মহম্মদ সেলিম (Md Selim), নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ও শতরূপ ঘোষ (Satarup Ghosh)।

বাগুইআটিতে অপহরণের ১৫দিন পরে অপহৃত ২ কিশোরের দেহ উদ্ধার বসিরহাটের (Basirhat) মর্গে। পুলিশের গাফিলতিতে চূড়ান্ত ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী। গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষের পাশাপাশি IO প্রীতম সিং-কেও সাসপেন্ড করা হয়। এদিন, নিহতদের পরিবারে সঙ্গে দেখা করতে যান সুজিত বসু ও অদিতি মুন্সি। সুজিত বসু স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। মন্ত্রী বলেন, পরিবারের লোকেদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। দোষীরা কঠিন শাস্তি পাবেই-আশ্বাস সুজিতের।

আরও পড়ুন- বাগুইআটি জোড়া খু*নে চাঞ্চল্যকর মোড়, মুক্তিপণ চেয়ে অতনুর বান্ধবীকেও মেসেজ করেছিল আততায়ীরা

এদিন, নবান্নে প্রশাসনিক বৈঠকের আগে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar) ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। প্রশ্ন তোলেন, কেন এত অবহেলা? এরপরেই বাগুইআটিতে দুই কিশোরের বাড়িতে যান বিধাননগরের পুলিশ কমিশনার। তিনি জানান, সিআইডি-র দল ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে, এদিন বেলায় বাগুইআটি থানার পুলিশ গেলে স্থানীয়দের বাধার মুখে তাদের ফিরে যেতে হয়।

সন্ধেয় সিপিআইএম নেতারা গেলও তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর আগে বিজেপি-র প্রতিনিধিদলকেও বাধার মুখে পড়তে হয়। এলাকাবাসীর অভিযোগ, যখন ছেলে দুটি অপহৃত হয়, তখন কাউকে দেখা যায়নি। এখনও তাঁরা রাজনৈতিক নেতৃত্বকে চাইছেন না।


 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...