Tuesday, April 7, 2026

প্রশ্নপত্রে বদল! উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা সংসদের

Date:

Share post:

আর পুরনো ধাঁচে নয়, এবার থেকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) প্রশ্নপত্রে (Question) বেশ কিছু পরিবর্তন (Changes) আনা হচ্ছে। মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Higer Secondary Education)। আগামী বছর থেকেই প্রশ্নপত্রে বদল আনা হচ্ছে। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের পার্ট A এবং পার্ট B দুটি প্রশ্নপত্র দিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষে একসঙ্গে জুড়ে দেওয়া হত দুটি অংশ। তবে এবার থেকে দুটো নয় মাত্র একটিই প্রশ্নপত্র দেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। শিক্ষা সংসদ জানিয়েছে, ওই প্রশ্নপত্রেই অবজেক্টিভ (Objectives) সহ সমস্ত প্রশ্ন থাকবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানান হয়েছে ছাত্র-ছাত্রী (Students), পরীক্ষক (Examiner) ও প্রধান শিক্ষকদের (Head Techaer) মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০২৩ সালের ৩ মার্চ থেকে। নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ অবধি। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত (Result Out) হবে।

এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী নির্দেশ দিল?*

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পার্ট A এবং পার্ট B এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে পার্ট A এবং পার্ট B দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর কোনও প্রয়োজন থাকছে না।

প্রশ্নের উত্তর লেখার জন্য একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটিই উত্তরপত্র থাকবে। সেখানে পরীক্ষার্থীদের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে কোনওরকম উত্তর লেখা যাবে না।

সম্প্রতি রিভিউ (Review) করার ক্ষেত্রে এই গাফিলতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নজরে এসেছে। আর সেই কারণেই এই বদল বলে দাবি শিক্ষা সংসদের আধিকারিকদের। পাশাপাশি এদিন সংসদ আরও জানিয়েছে, একাদশ শ্রেণীর বার্ষিক থিওরি (Theory Exam) পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exam) হবে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে।

আরও পড়ুন- আর্জির প্রতিলিপি পাননি মামলাকারীরা, পিছোল DA মামলার শুনানি


 

 

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...